ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালীর হুমকীর মুখে পৈত্তিক শম্পওী

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে প্রভাবশালী পরিবারের হুমকীর মুখে নিরীহ কৃষক গিয়াস উদ্দিন তার পৈত্তিক জমিতে ১২ বছর যাবৎ চাষাবাদ করতে না পারায় ৪৯ শতাংশ জমি পতিত পড়ে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য মৃত সিরাজ উদ্দিনের পুত্র আলফাজ উদ্দিন, জালাল উদ্দিন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও রিয়াজ উদ্দিন গংরা সু-দীর্ঘ ১২ বছর যাবৎ বাহের বানাইল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র গিয়াস উদ্দিনকে তার পৈত্তিক ৪৯ শতাংশ জমিতে চাষাবাদ করতে না দেওয়ায় জমিতে পতিত পড়ে রয়েছে। ফলে নিরীহ কৃষক গিয়াস উদ্দিন ও তার পরিবার জমিটি পতিত থাকার কারণে এবং উক্ত জমিতে কোন ফসল ফলাতে না পারায় মানবেতর জীবিকা নির্বাহ করে আসছে। কৃষক গিয়াস উদ্দিন জানান, উক্ত পৈত্তিক জমিটিতে তার পরিবার সুদীর্ঘ ৫০ বছর যাবৎ চাষাবাদ করে আসলেও গত ১২ বছর থেকে উক্ত প্রভাবশালী পরিবারের সদস্যদের হুমকীর মুখে জমিটিতে চাষাবাদ করতে পারছে না।

অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও পতিত না রাখার আহবান জানানো পরেও ৪৯ শতাংশ জমি দীর্ঘ ১২ বছর ধরে পতিত থাকায় এলাকাবাসী উদ্যোগে প্রকাশ করছেন। উক্ত জমিটি নিয়ে প্রভাবশালী পরিবারের সদস্যরা বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ২৯৩/১২ নং মোকাদ্দমা করলে চূড়ান্ত শুনানির দিন বাদী পক্ষ ও তার কৌশলীকে ডেকে না পাওয়ায় মামলাটি বাদী পক্ষের অনুপস্থিতিতে বিজ্ঞ বিচারক মামলাটি খারিজ করে দেন। উল্লেখ্য এ নিয়ে ইউপি চেয়ারম্যান সহ গ্রাম্য মাতাব্বররা একাধিকবার দরবার শালীস করলেও তা সুরাহা করতে পারেন নি।

বর্তমানে নিরীহ কৃষক গিয়াস উদ্দিন যাতে প্রভাবশালীদের হুমকী থেকে বেচেঁ তার পৈত্তিক ৪৯ শতাংশ জমি চাষাবাদ করতে পারে সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

Don`t copy text!