ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রান্ত মিত্র হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
admin
জুলাই ২৭, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত মিত্র(২৩) এর হত্যার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রুকসুর সাবেক এ জি এস অমিত বিশ্বাস অর্ক এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে প্রেসক্লাবে এক মানববন্ধন সমাবেশ হয়।

জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্যর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাজ্জাদ সেতু, জাকারিয়া রানা, শাহিনুর, মাহমুদুল হাসান সাব্বির, মনিরুজ্জামান মনির, শেখ তামিম আফনান।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে শিক্ষার্থীরা ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত মিত্র (২৩) এর নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা প্রান্ত মিত্রের হত্যা কারীদের অতিদ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূক শাস্তির দাবি জানান ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিৎ কল্পে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Don`t copy text!