ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদক
admin
জুলাই ২৬, ২০২৩ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নিত্য প্রয়োজনীয় পণ্য ও গ্যাস সিলিন্ডার ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় ২৫জুলাই মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। আজ ৩টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) অভিযান শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় জানায়।
আজকের তদারকি অভিযানে অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোকামবাজারে অবস্থিত জেবা এন্ড ফরহাদ সুইটমিটকে ৬ হাজার টাকা, শিফা ভ্যারাইটিজকে ২ হাজার টাকা, শ্রী মা মেডিকেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান,অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

Don`t copy text!