ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কোন বিদেশী অপশক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না…………হুইফ স্বপন

প্রতিবেদক
admin
জুলাই ২২, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

কোন অন্যায়, অনৈতিক, কোন বিদেশী শক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না। বিভিন্ন রাষ্ট্রদূতরা জোটবদ্ধ হয়ে যে ভাবে কথা বলছে তা কোন শিষ্ঠাচারের মধ্যে পরে না। বিরোধী রাজনৈতিক দলগুলোর সাজানো ইস্যু নিয়ে রাষ্ট্রদ্রুতরা যা করছে সেটা অবৈধ,বেআইনী ও জেনেভা কনভেশান বিরোধী। আজ সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিনয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইফ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন। প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ বাঁচাতে হলে শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানাতে হবে। আর এজন্য নিজেদের মধ্যে দলাদলী, কোন্দল,বিরোধ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে পতিহত করে পুনরায় দলকে ক্ষমতায় আনতে হবে। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগ সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী প্রমুখ।

Don`t copy text!