ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে বিদেশী মদসহ গ্রেপ্তার ১ 

প্রতিবেদক
admin
জুলাই ২১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের ইছালী গ্রাম থেকে বিদেশি মদসহ মোঃ সাকিব হোসেন শান্ত (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম আজ শুক্রবার (২১জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মোঃ সাকিব হোসেন শান্ত পূবাইল থানার খোড়াইদ গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।

ওসি জাহিদুল ইসলাম জানান,বৃহস্পতিবার  (২০জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ইছালী ব্রীজের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার উপর দিয়ে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এএসআই/মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪ (চার) বোতল বিদেশি মদসহ সাকিব নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাকিবের বিরুদ্ধে‌ পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!