ফরিদপুরে শহরতলী আলীপুরে যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন ভাটি লক্ষীপুর।
আজ মঙ্গলবার বিকেলে আলিপুর ঈদগাহ মাঠ প্রঙ্গনে ভাটি লক্ষীপুর ফুটবল ক্লাব টাইবেকারে ২-০ গোলের ব্যবধানে আলাউদ্দিন খান স্মৃতি সংঘ কে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
ফরিদপুরে যুব সংঘের উদ্যোগে এই ফুটবল
টুর্নামেন্টে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সংগঠনের সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসান, পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম সহ
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ফাইনাল এই খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়।এরপর ট্রাইবেকারে ভাটি লক্ষ্মীপুর দল ২-০ গোলের ব্যবধানে প্রতিপক্ষ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ইসহাক সভাপতিত্বে পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির সঞ্চালনায়,উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলাকার স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী খান, ইমারত হোসেন খান, আজম খান, নুরুল আমিন বাপ্পি, এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন খান, ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার জাহাঙ্গীর খান বাবু, যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রুমানা খান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন আজমল হোসেন খান, শহিদুল ইসলাম খান নাঈম, ও এস এম ইকবাল, টুর্নামেন্টের আয়োজনে ছিলেন মনিম, মহসিন হাসান ও তীব্র ।
প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি রানার্স অফ দলকে ৭০০০ টাকা ও ট্রফি এবং তৃতীয় স্থান নির্ধারনী দলকে পুরস্কার দেয়া হয়।প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আবুল হাসান তিনি করেন চার গোল। জানা যায় গত জুন মাসের ১৯ তারিখ ৩২টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়।

