ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ডেঙ্গু নিধনে সচেতনামূলক র‍্যালি

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে ডেঙ্গু রোগীর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু রোগীর প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন পাড়া মহল্লায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম শুরু করেছেন।

এ উপলক্ষে দুপুরে উপজেলার হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধনে সচেতনামুলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে সেখানে ফগার মেশিন দিয়ে মশা নিধনের কার্যক্রম করা সহ বিভিন্ন মানুষকে ডেঙ্গু মশার সম্পর্কে সচেতনার জন্য লিফলেট বিতরণ করা হয়।

উল্লেখ সাভারের বিভিন্ন এলাকায় মানুষের ঘন বসতি ও বিভিন্ন স্থানে ময়লা পানি জমার কারণে ডেঙ্গু মশা বেড়ে গেছে। গত এক সপ্তাহে বিশ জনেরও বেশী ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

Don`t copy text!