ঢাকাবুধবার , ১২ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জুলাই ১২, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১২ জুলাই) বিকালে পৌর শহরের জামির বাগ বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সরকার আবদুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় মামলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এমামলার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর জেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হিরা, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, মেলান্দহ রিপোটার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল , সাংবাদিক আলমগীর কবির, উপজেলা সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, মামলার স্বাক্ষী ও সাংবাদিক আল মুজাহিদ বাবু, সাংবাদিক রাদেশুল ইসলাম রনি, সাংবাদিক শাহনাজ পারভীন, সাংবাদিক ইমরান আকন্দ, সাংবাদিক নাদিম এর বাবা আবদুল করিম, স্ত্রী মনিরা বেগম, কন্যা রাব্বিলাতুল জান্নাত প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক হত্যা মামলার বিষয়ে ফেসবুকে অসংগতিপূর্ন লেখা, বিভ্রান্ত ছড়ানো নিয়ে আলোচনা করা হয়। যারা গুজব বা মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ মামলার কার্যক্রম পর্যবেক্ষণ করা, সাংবাদিক নাদিম হত্যার মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার ইস্যু নিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Don`t copy text!