ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কুমার নদ দূষণ রোধে সচেতন মূলক নৌ শোভাযাত্রা

প্রতিবেদক
admin
জুলাই ৭, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরে কুমার নদ দূষণ ‌রোধে সচেতন মূলক নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের বিসর্জন ঘাট থেকে শোভাযাত্রাটির কর্মসূচির উদ্বোধন করেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক ‌ কামরুল আহসান তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস,সহ প্রমূখ।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির এর সভাপতিত্বতে উক্ত শোভাযাত্রা অনুষ্ঠানে
বক্তারা বলেন কুমার নদ ফরিদপুরে প্রাণ, এই নদকে নিজ নিজ জায়গা থেকে সচেতনতার পাশাপাশি দুষণ রোধ,দখল মুক্ত রক্ষা করার দায়িত্ব সবার। এই নদ ফরিদপুর বাসির জন্য বড় একটি ভূমিকা পালন করে থাকে। তাই নিজের সার্থ উদ্ধার করার জন্য কোনভাবে এই নদকে নষ্ট করা যাবে না। সবার মনের মধ্যে এই কুমার নদের প্রতি ভালবাসা থাকতে হবে।

এর ও আগে কুমার নদ থেকে কচুরিপানা নিষ্কাশন রোদে জেলা প্রশাসকের উদ্যোগে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক কর্মসূচির আয়োজন করা হয়। আজ (৬জুন)২৩ তারিখে নানান ধরনের আয়োজনের মধ্যে দিয়ে কুমার নদ দুষণ রোধে ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এই কর্মসূচীতে ফরিদপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উক্ত নৌ র‌্যালী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাদ্যযন্ত্রের সাথে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে উৎসবমুখি পরিবেশ সৃষ্টি করে।
বিভিন্ন আকৃতির নৌকা অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন বয়সী লোকজন এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

Don`t copy text!