ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মধুপুর উপজেলায় ইসলামিক রিলিফ এর কোরবানির গোশত বিতরণ কর্মসূচি

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ইসলামিক রিলিফ এর অর্থায়নে এবং মানব উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্মায়ন আয়োজিত কোরবানি কর্মসূচী ২০২৩ পালিত হয়েছে। মধুপুর উপজেলায় আউশনারা ইউনিয়নে ইদুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং ফুলবাগচালা ইউনিয়নে কালিয়াকৈর মগের উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয় ।

আয়োজিত অনুষ্ঠানে কর্মায়ন এর নির্বাহী পরিচালক আরশেদ আলী রাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আউশনারা কলেজের প্রিন্সিপাল কৃষিবিদ জনাব মোঃ জুয়েল অন্যান্যের মধ্যে উপস্থিত ফুলবাগচালা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বেনু , আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে ৭০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ২০ টি গরু কোরবানি করে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ এর প্রতিনিধি ফজলুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Don`t copy text!