ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে এক গাজা ব্যবসায়ী কে আটক করল পুলিশ –DBO-news

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার ( ৩ জুলাই) রাত্রি ১০ টা ৪৫ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বিরামপুর থানা পুলিশ। আটকৃত মাদক ব্যবসায়ী হলেন কাটলা ইউনিয়নের দাউদপুর ব্যাপারীপাড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত গোপন সংবাদ এর ভিত্তিতে বিরামপুর থানার সিনিয়র উপ পরিদর্শক তুহিন বাবু, উপ পরিদর্শক শাহিন শেখ, সহকারি উপ পরিদর্শক সুশীল চন্দ্র সিনিয়র কনস্টেবল সুবল সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে পাঠালে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামের বসতবাড়ির বাড়ির দক্ষিণ কোনে পূর্ব দুয়ারী টিনসেড শয়ন ঘরের ভিতরে খাটের নিচ হতে সাদা প্লাষ্টিকের বাজারে ব্যাগে কালো পলিথিন দ্বারা মোড়ানো ০২ (দুই) কেজি শুকনা গাঁজা সহ মাদক ব্যবসায়ী সিরাজুল কে গ্রেফতার করে।
এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-০২, তাং- ০৪/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন। ওসি সুমন কুমার মহন্ত জানার, অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন।

Don`t copy text!