ঢাকারবিবার , ৪ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে এমপি বকুলের ভাইয়ের অবৈধ বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু ফাঁসির দাবিতে মানববন্ধন-DBO-news

প্রতিবেদক
admin
জুন ৪, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

 

নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই জাহাঙ্গীর আলমের পুকুরে অবৈধ বিদ্যুৎ পৃষ্টে রাব্বি হাসান মিরাজ (২২) নামে এক যুবকের মৃত্যুর পর মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার (৪ জুন) সকালে মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন পশুর হাট থেকে বিক্ষোভ মিছিলটি সমগ্র বাজার এলাকা প্রদক্ষিণ করে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যে জাহাঙ্গীরের ফাঁসির দাবি করেন নিহতের পিতা রাফিক ইসলামসহ স্থানীয়রা। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

বাগাতিপাড়া মডেল থানার ও.সি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করে আসামীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ জুন উপজেলার স্যানালপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ঘাস কাঁটতে গিয়ে গুনার (জি.আই) তারের মাধ্যমে দেয়া বিদ্যুৎ স্পর্শ করে মিরাজের মৃত্যু হয়।

 

Don`t copy text!