ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মুক্তাগাছায় সেবা খাতে মানোন্নয়নের লক্ষ্যে সনাক-টিআইবি’র ৪টি কমিটি গঠিত

প্রতিবেদক
admin
মার্চ ৭, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মুক্তাগাছা, ৭ মার্চ ২০২৩, মঙ্গলবার :
মুক্তাগাছায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক নতুন ৪টি ‘অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ’ এসিজি কমিটি গঠন করা হয়েছে। রসুলপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র, পদুরবাড়ি উপ-স্বাস্থ্য কেন্দ্র, নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়- কান্দিগাঁও এবং ঘাটুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে উক্ত কমিটিগুলো গঠন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি- ৭ মার্চ ২০২৩ সময়কালে এগুলো গঠন করা হয়।
জানা যায়, সনাক-টিআইবি মুক্তাগাছা ২০২২ সাল থেকে প্যাক্টা প্রকল্পের আওতায় উপজেলা শিক্ষা অফিস, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সেবার মান বৃদ্ধির জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এই কার্যক্রম উপজেলার প্রান্তিক এলাকায় প্রতিষ্ঠিত উপ-স্বাস্থ্য কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে উক্ত কমিটিগুলো গঠন করেছে। ২০২২ সালে গঠিত ৪টি এসিজি কমিটির ন্যায় ২০২৩ সালে গঠিত নতুন ৪টি কমিটিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমিউনিটি মনিটরিং ও কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করবে। চিহ্নিত সমস্যাসমূহ সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা পরিচালনা করবে। এর ফলে সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা পথ তৈরী হবে এবং সুশাসনের সংস্কৃতি শক্তিশালী হবে। প্রতিটি কমিটিতে ১১-১৭ সদস্যবিশিষ্ট সদস্য রয়েছে। যেখানে ৪০ শতাংশ নারী এবং ১৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। প্রতিটিতে ৩ সদস্য বিশিষ্ট নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। যেখানে ১ জন সমন্বয়ক ও ২ জন সহ-সমন্বয়ক রয়েছে। সহ-সমন্বয়কের মধ্যে অবশ্যই ১ জন নারী নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এছাড়া ২টি কমিটিতে সমন্বয়ক হিসেবে নারী রয়েছে। সনাক সদস্য মুহাম্মদ মুজাহিদুর রহমান, এম ইদ্রিছ আলী, হেলাল উদ্দিন নয়ন, এবিএম জাহাঙ্গীর সেলিম ও আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে উক্ত কমিটিগুলো গঠন করা হয়। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন । ইয়েস সদস্যগণ উক্ত কমিটি গঠনে সার্বিক সহযোগিতা করেন।

Don`t copy text!