ঢাকাবুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় গুলবরের ইটভাটা থেকে একটি কষ্টি পাথারের শীতলা দেবীর মূর্তি উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২, ২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় গুলবরের ইটভাটা থেকে একটি কষ্টি পাথরের শীতলাদেবীর মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপূরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর মোড়ের পাশে গুলবর রহমানের ইটভাটা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ইটভাটার মালিক গুলবর রহমান জানান, তিনি একজন ইটভাটা ব্যাবসায়ী। তার ভাটায় ইট তৈরী করার জন্য আশেপাশের হিন্দু অধ্যুসিত বিভিন্ন এলাকা থেকে পুরাতন পুকুরের মাটি এনে তা দিয়ে শ্রমিকদের মাধ্যমে ইট তৈরীর কাজ করে থাকেন। বেশকিছুদিন থেকে তিনি এ কার্যক্রম চালিয়ে আসছেন। এমতাবস্থায় ইট তৈরী করার জন্য মাটি প্রস্তুত করার সময় দুপুরে মাটির মধ্যে পাথরের মূর্তিটি পান ইটভাটায় কর্মরত শ্রমিকরা।
পরে স্থানীয়রা থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে একটি কষ্টি পাথরের শীতলাদেবীর মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ । মূর্তিটির অনেক মূল্য হবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, কোন এক সময় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। তারা হয়তো আনুমানিক ২৫ কেজি ওজনের কষ্টি পাথরের ওই শিতলীদেবীর মূর্তিটি বিসর্জন দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে ওই এলাকার কোন একটি পুকুরে মাটির মধ্যে পরিত্যক্ত অবস্থায় ছিল ওই মূর্তিটি। কিন্তু পরবর্তীতে গুলবর রহমানের ইটভাটায় ইট তৈরী করার জন্য মাটি প্রস্তুত করার সময় দুপুরে মাটির মধ্যে একটি কষ্টি পাথরের শীতলাদেবীর মূর্তিটি পান ইটভাটায় কর্মরত শ্রমিকরা।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আবু বাক্কার সিদ্দিক বলেন, খবর পেয়ে মূর্তিটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। সেটি উদ্ধারে তারা থানা পুলিশকে সার্বিক সহযোগীতা করবেন বলে আশাবাদী। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মূর্তিটি উদ্ধার করার পর তা প্রত্নতত্ত্ব বিভাগে হস্তানান্তর করার প্রক্রিয়া চলছে।

Don`t copy text!