ছাগলনাইয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুনের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

ফেনীর ছাগলনাইয়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ
ঘটনাটি ঘটেছে উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন। স্থানীয়রা জানান, গত চার পাঁচ দিন আগে মহামায়া ইউনিয়ন পরিষদের রাস্তার ধারে লাগানো সরকারি গাছ পঞ্চাশ বছরের পুরোনো (করই) গাছ কেটে বিক্রি করে দিয়েছে। যার বর্তমান বাজারের আনুমানিক মূল্য বিশ হাজার টাকা উর্দ্ধে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে অভিযোগকারি আ’লীগ নেতা মুন্সী তাজুল ইসলাম মামুন জানান, গাছের উপর ইলেক্ট্রিক ক্যাবল যাওয়া এবং বাড়ি ঘরের সুরক্ষা দিতে এ গাছটি কেটে পেলেছি, তবে কারও কাছ থেকে অনুমতি নেয়া হয়নি। মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু জানান, এবিষয়ে আমি কাউকে অনুমতি দিই নাই পাশাপাশি গাছ কাটার বিষয়েও জানিনা বলে মন্তব্য করেন।
উপজেলা বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, গাছগুলো ব্যাক্তি মালিকানা হলেও রাস্তার পাশে গাছ কাটতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। কোন অনুমতি ছাড়া সরকারী গাছ কাটা আইন বিরুদী। তিনি আরো জানান, আমরা অবশ্যই গাছ কাটার স্থানে সরেজমিনে গিয়ে দেখে তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম জানান, বিনা অনুমতিতে সরকারী গাছ কাটা আইনগত দন্ডনীয় অপরাধ। তিনি আরো জানান, তদন্ত করে যদি অভিযোগকারী দোষী প্রমানিত হয় তাহলে অবশ্যই তাকে আইনের মুখোমুখি হতে হবে। এতে কোন ধরনের ছাড় দেয়া হবেনা।

