ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় শিরীন আখতার এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৬, ২০২২ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া মহামায়া ইউনিয়নস্থ ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। রবিবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ টায় জেলা শ্রমিক জোট ফেডারেশন’র তত্বাবধানে মহামায়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার জাহেদা আক্তার বাড়ির প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক জোট ফেডারেশন’র সভাপতি মোঃ সাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অসহায়, গরীব শ্রমিক জোট ফেডারেশন’র শ্রমিকদের মাঝে প্রায় দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় জেলা শ্রমিক জোট ফেডারেশন’র সাংগঠনিক সম্পাদক ও মহামায়া ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জাহেদা আক্তার, জেলা শ্রমিক সংরক্ষণ ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক রেজাউল করিম ভুঁইয়া, প্রচার সম্পাদক মোঃ হাসান, উপজেলা শ্রমিক জোট ফেডারেশন সহ-সভাপতি মোঃ ইউসুফ, যুগ্ন সম্পাদক ওবায়দুর রহমান মজুমদার, মহামায়া ইউনিয়ন শ্রমিক জোট ফেডারেশন সভাপতি মুজিবুল হক ও সাধারণ সম্পাদক আবদুল গণি প্রমুখ।

Don`t copy text!