ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে গুচ্ছ গ্রামে শীতবস্ত্র বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে শনিবার (১ জানুয়ারি) দুপুর ১ টায় মহামায়া ইউনিয়নস্থ গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তারই ধারাবাহিকতা উপজেলা ৫ নং মহামায়া ইউনিয়নে গুচ্ছ গ্রামের প্রায় ত্রিশটি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা পরিষদ। শুধু তাই নয় উপজেলার আওয়াতাধীন অসহায়, গরীব, ছিন্নমূল ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদ।

শীতবস্ত্র বিতরণে এসময় উপস্থিত ছিলেন মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ ইলিয়াছ হোসেন, প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, মহামায়া ইউপি সদস্য ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জমির উদ্দিন বাবু, আলহাজ্ব আবদুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক মুন্সি মোর্শেদ আলম, সিএ কর্মকর্তা আবদুল হান্নান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম প্রমুখ।

Don`t copy text!