ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে জেলা পুলিশ, কুড়িগ্রামের ব্রিফিং প্যারেড; 

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

আগামি ২৬.১২.২০২১ খ্রিঃ তারিখে কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে অদ্য ২৫.১২.২০২১ খ্রিঃ তারিখ উলিপুর থানায় সকাল ১০ঃ৩০ ঘটিকায় ও রাজারহাট থানায় ১২ঃ৩০ ঘটিকায় আলাদা দুইটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয়, এসময় পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয় কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাট উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোট কেন্দ্র সহ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ও আনসার সদস্য সহ ডিউটিতে নিয়োজিত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, এবং নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ কেন্দ্রের আইন শৃংখলা নিয়ন্ত্রণে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য কেন্দ্র ইনচার্জ দের নির্দেশ দেন।

উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা, উলিপুর ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ,কুড়িগ্রাম জেলা আনসার কমান্ডেন্ট, কুড়িগ্রাম জেলার সাংবাদিকবৃন্দ সহ নির্বাচনী এলাকায় দ্বায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ ।

Don`t copy text!