ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার দারাশাহ্ (রা:) বাৎসরিক ওরছ শরীফ আগামী ৩০ ডিসেম্বর

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২১ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

মহা পবিত্র ঈদে মিলনাদ্দুন্নবী (সা:) বড় পীর আ: কাদির জিলানী (রা:) পবিত্র ফাতেহা ইয়াজদাহম শরীফ,জুবদাতুল আরেফিন কুতুবে জামান হযরত দারাশাহ্ (রা:) এর বাৎসরিক ওরছ শরীফ আগামী ৩০ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এনায়েতপুর দরবার শরীফের গদ্দিনিশীন পীর আলহাজ¦ হযরত মাওলানা গোলাম গাউছ আল ক্বাদেরী আশরাফীর সভাপতিত্বে উক্ত বাৎসরিক ওরছ শরীফে প্রধান মেহমান হিসেসে উপস্থিত থাকবেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর আলহাজ¦ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল-ক্বাদেরী।

আমন্ত্রিত মেহমান হিসেবে বয়ান রাখবেন, হাজীগঞ্জের ধেররা আবেধীয়া মাদরাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আবুল হাসেম শাহ মিয়াজী,মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক পীরজাদা হযরত মাওলানা গোলাম নেওয়াজ আল-ক্বাদেরী আশরাফী,গুলবাহার হাজী সলিম উদ্দিন চৌধুরী জামে মসজিদের খতিব হযরত মাওলানা শাহ আলম জিহাদী,কুমিল্লা হযরত পাড়া গাউছয়িা জামে মসজিদের খতিব ক্বারী মোহাম্মদ শামীম হোসেন রেজা ক্বাদেরী,লাকসাম কেশতলা জালালী দরবার শরীফের হযরত মাওলানা বাহার উদ্দিন জালালী,এনায়েতপুর দরবার শরীফের খাদেম হযরত মাওলানা সেলিম হোসেন সিরাজী আল-ক্বাদেরী ও বুধুন্ডা জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আবুল বাসার আশরাফী।

দারাশাহী-তুলপাই হযরত দারাশাহ (রা:) মাজার শরীফ সংলগ্ন উক্ত সারা রাত ব্যাপী মাহফিলে এলাকার সকল ধর্মপ্রান মুসলমানদের দলে দলে যোগদান করে সফল ও সার্থক করে তুলতে মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত করা হয়েছে।

Don`t copy text!