ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২২ দেশে ছড়িয়েছে ওমিক্রন, ৭০ দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা -দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
ডিসেম্বর ১, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন এ পর্যন্ত ২২ দেশে ছড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, সর্বশেষ সৌদি আরবে শনাক্ত হওয়ার মধ্য দিয়ে ২২ দেশে ছড়িয়ে পড়ল করোনার নতুন এই ধরন। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের দেওয়া তথ্য অনুসারে, অমিক্রন ধরন প্রথম শনাক্ত হয় আফ্রিকার দেশ বতসোয়ানায়। এরপর আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। সিএনএনের খবরে বলা হয়েছে, এই রেজিমেন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবিসির খবরে বলা হয়েছে, করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউটিও) করোনার নতুন এ ধরনকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।

Don`t copy text!