ঢাকাশনিবার , ২০ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহামায়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী’র আনারস প্রতীকের গণজোয়ার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২০, ২০২১ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভা গুলোতে গণ জোয়ার সৃষ্টি হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার বিকালে উত্তর যশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এবং গত বৃহস্পতিবার বিকালে পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় গণ মানুষের ঢল দেখা দেয় এতে পথসভা দুটি জনসভায় পরিণত হয়।

উত্তর যশপুর গ্রামের পথ সভায় সভাপতিত্ব করেন কুয়েত প্রবাসী আবদুল কুদ্দুস পাটোয়ারী এবং পূর্ব দেবপুর গ্রামের পথ সভায় সভাপতিত্ব করেন কবির আহাম্মদ পাটোয়ারী।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৫নং মহামায়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী।

বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শেখ কামাল, ফেনী প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, আজিজুল হক মেম্বার, মহামায়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল আলম খোকা পাটোয়ারী, ডালিম পোদ্দার প্রমূখ।
বক্তাগণ বলেন, মহামায়া ইউনিয়নের সফল জনপ্রিয় চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী। দীর্ঘ ৫ বছর তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করেছেন। পুরো ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আনারস প্রতীকে ভোট দিন।

বক্তাগণ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নিজাম উদ্দিন হাজারী এমপি ও নির্বাচন কমিশনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহবান জানান।

Don`t copy text!