ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩০, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর সমর্থনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা আ’লীগ কর্তৃক আয়োজিত পথসভাটি পৌর শহরের শেখ কামল চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আ’লীগের সভাপতি ও জেলা জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট হাফেজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভুঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন।

বক্তারা আগামী ২ নভেম্বর নৌকার প্রতীকে ভোট দিয়ে মেয়র মোহাম্মদ মোস্তফাকে দ্বিতীয় বারের মত বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহবান জানান আগত অতিথিবৃন্দ

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল।

এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক সহ উপজেলা আ’লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ স্থানীয় জনগন।

Don`t copy text!