ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়া কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৩০, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া থানা কর্তৃক আয়োজিত শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ছাগলনাইয়া থানা সেকেন্ড অফিসার মুনিরুল ইসলামের সঞ্চালনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (ছাগলনাইয়া-পরশুরাম) সোহেল পারভেজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান সুমন, কমিউনিটি পুলিশিং সদস্য জিয়াউল হক দিদার, মহামায়া ইউপি পুলিশিং আহবায়ক আহমেদ মাহী রাসেল, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।

এতে আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্রছাত্রী সহ আরো অনেকে।

Don`t copy text!