আগামীকাল শনিবার রাজশাহী নগরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পরিচালন ও সংরক্ষণ সার্কেলের-১ তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিরিন ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরের কাটাখালী ১৩২/৩৩ কেভি গ্রিড সাব-স্টেশনের পিজিসিবির জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।

