ঢাকাশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ২৩, ২০২১ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

 

ছাগলনাইয়ায় আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোস্তফার নৌকা প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ছাগলনাইয়া পৌর শহরের মেইন রোডে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি চত্ত্বরের পশ্চিম পাশে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান বক্তা ছিলেন, আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি বর্তমান পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা।

স্বাগত বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবদুল বাকী শিমুল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, সকল কাউন্সিলর প্রার্থীসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মেয়র মোহাম্মদ মোস্তফাকে নৌকা প্রতীকে ভোট দিন।

পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা বলেন, বিগত পাঁচ বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছি। সকল মানুষকে সেবা দিয়েছি। কোন প্রকার হিংসা-বিদ্ধেশ না করে উৎসব মুখর পরিবেশে সকলে নির্বাচনী প্রচারনায় অংশ নিন। ২ নভেম্বর আমাদের বিজয় সুনিশ্চিত।

Don`t copy text!