ঢাকারবিবার , ১৭ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মোঃ সেলিম নৌকার মাঝি মনোনীত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়ায় আসন্ন ১০ নং ঘোপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূল ভোটে বেশী ভোট পেয়ে মোঃ সেলিমকে নৌকার মাঝি হিসেবে মনোনীত করেন ফেনী জেলা আ’লীগ। তারই ধারাবাহিকতা মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগ’র আয়োজনে রবিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টা দলীয় কার্য্যলয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি আক্তার হোসেন স্বপন’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ আইয়ুব’র উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনীত প্রার্থী মোঃ সেলিম, ইউনিয়ন আ’লীগের নেতা নুরুল আমিন, খুরশিদ আলম, বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মদ। মোঃ সেলিম উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এ্যডভোকেট ফারুক, সদস্য সাজেদুল ইসলাম সবুজ প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ওসমান গণি। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সকল নেতাকর্মী সহ সাধারণ জনগন।

Don`t copy text!