ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে কোন ছাড় নয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে- উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১২, ২০২১ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলা শ্রমিকলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা মঙ্গলবার (১২ অক্টোব) সকাল সাড়ে ১১ টায় উপজেলা দলীয় কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিকলীগ সভাপতি জালাল আহমেদ মিয়াজী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দপ্তর সম্পাদক আবদুল বাকী মজুমদার শিমুল।

প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী শ্রমিকলীগের উদ্দেশ্যে বলেন, দলীয় নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজির সাথে লিপ্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ আইনের মুখোমুখি হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যানে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রউফ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, মোজাহারুল ইসলাম মুছা, নুরুল আলম, নুরুল আফছার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী আলেয়া বেগম, হাছিনা বেগম সহ উপজেলা ও পৌর শ্রমিকলীগের সর্বস্তরের নেতাকর্মী।

অনুষ্ঠানে শেষে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এবং শুভ শুভ শুভ দিন শ্রমিকলীগের জন্মদিন, স্লোগানে স্লোগানে এক আনন্দগন মুহূর্ত সৃষ্টি হয়।

Don`t copy text!