ঢাকাসোমবার , ৪ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ডোজের আওতায় ১ কোটি ৭১ লাখ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ৪, ২০২১ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৩ লাখ ৫৫ হাজার ৩২৫ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন। আর রবিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৪২৭ ডোজ টিকা।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। রবিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

Don`t copy text!