ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ’ নিশ্চিত হচ্ছে: আতিকুল- দৈনিক বাংলার অধিকার 

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন,
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ডিএনসিসির পক্ষ থেকে “শিক্ষার জন্য সুস্থ্য পরিবেশ” নিশ্চিত করা হচ্ছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিচালিত তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র এসব  একথা বলেন।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বেই ডিএনসিসি এলাকার প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রেণিকক্ষে ফগিং ও স্প্রে করা, খেলার মাঠ ও ছাদসহ প্রতিষ্ঠানগুলোর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি টয়লেট কিংবা অন্য কোথাও পানি জমে থাকলে সেখানে লার্ভিসাইডিং করাও সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় মিরপুরের দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

Don`t copy text!