ঢাকাসোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় যমুনা এজেন্ট ব্যাংক’র শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৬, ২০২১ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৮ নং রাধানগর ইউপিস্থ বটতলী কালভার্ট নামক স্থানে তৃনমূলে সেবার মান পৌঁছাতে যমুনা ব্যাংক’র এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় কালভার্ট রাবেয়া কমিউনিটি সেন্টারে উদ্যোক্তা আলহাজ্ব হাফেজ আহম্মদ বিএ’র সভাপতিত্বে এবং যমুনা ব্যাংক’র ফেনী জেলা শাখার কর্মকর্তা এবিএম মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, রাধানগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলাযেত হোসেন মান্না, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, যমুনা ব্যাংক’র ফেনী জেলা শাখা ব্যবস্থাপক মোঃ শহীদুল আলম চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রউফ ভুঁইয়া।

যমুনা এজেন্ট ব্যাংকিং এর সেবার মান যেন ধনী, গরীবের মাঝে বৈষম্যের সৃষ্টি না হয় এবং এজেন্ট ব্যাংক’র উত্তরোত্তর সফলতা কামনা করে বক্তব্য প্রদান করে আগত অতিথিবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং অন্যন্য কর্মকর্তা কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Don`t copy text!