ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় স্বপ্ননীড় ক্লাবের উদ্যোগে অক্সিজেন সেবা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২, ২০২১ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

 ফেনীর ছাগলনাইয়া শুভপুর ইউপিস্থ সেবা ও ভালবাসায় একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন স্বপ্ননীড় ক্লবের উদ্যোগে মানব কল্যানে সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি অক্সিজেন সেবা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় শুভপুর নতুন বাজার সংলগ্ন আয়েশা কমিউনিটি সেন্টারে শুভ উদ্বোধনটি অনুষ্ঠিত হয়। সেবা ও ভালবাসায় এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে গরীব অসহায় মানুষের পাশে থেকে স্বপ্ননীড় ক্লাব ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করে।

স্বপ্ননীড় ক্লাবের মুখপাত্র ও সংগঠক মোঃ গিয়াস উদ্দিন এবং স্বপ্ননীড় ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছালেহ ইমতিয়াজ আসিফ’র যৌথ সঞ্চালনায় ও স্বপ্ননীড় ক্লাবের সভাপতি আজিজুর রহমান মজনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

বিশেষ অতিথি ছিলেন শুভপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, কেএম হাই স্কুল (চট্রগ্রাম হাটহাজারী) প্রধান শিক্ষক জহর লাল দেবনাথ, স্বপ্ননীড় ক্লাবের প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন রানা ভুঁইয়া, সুপ্রিম কোর্ট’র আইনজীবী এ্যাড. আশ্রাফুল আলম চৌধুরী হায়দার, স্বপ্ননীড় ক্লাবের প্রতিষ্ঠাতা আহমেদ হোসেন সোহাগ ও জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি সফিকুল ইসলাম চৌধুরী রাশেদ।আমন্ত্রিত অতিথি ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, উপজেলা আ’লীগের সদস্য সবুজ ভুঁইয়া।

এ সংগঠনটি এর আগেও সুনামের সাথে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার আদায় সহ দূর্যোগ, করোনা মহামারি কালীন ও সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে শুভপুর সহ পুরো উপজেলা মানুষের কাছ থেকে ব্যাপক প্রসংশা অর্জন কুড়িয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্বপ্ননীড় ক্লাবের উপদেষ্টামন্ডলী, সদস্য সহ এলাকার সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিগন।

Don`t copy text!