ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ নেতৃত্বের কারণে আজ আমরা ঐক্যবদ্ধ সোহেল চৌধুরী’র জন্মদিনে- নিজাম উদ্দিন মজুমদার- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২, ২০২১ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল’র শুভ জন্মদিন পালন করা হয়। ছাগলনাইয়া উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বুধবার (১ সেপ্টেম্বর) বাদ মাগরিব দলীয় কার্য্যলয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব’রর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।

শুভ জন্মদিনে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি নিজাম উদ্দিন মজুমদার বলেন, দক্ষ, যোগ্য নেতৃত্বের কারনে উপজেলা আ’লীগ আজ ঐক্যবদ্ধ। আজকে সোহেল চৌধুরী’র জন্মদিনে আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করছি। সে যেন আরো এগিয়ে যায়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঠানগড় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন চৌধুরী বাদশা, ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রহমতুল্লাহ ভুঁইয়া, ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার সহ আরো অনেকেই।

উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব মাওলানা আতাউল্যাহ্ সিফাতের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে কেক কেটে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী’র শুভ জন্মদিন পালন করেন উপজেলা আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় শুভ শুভ দিন, সোহেল চৌধুরীর জন্মদিন বলে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করেন। এসময় উপজেলা ও পৌর আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রহমতুল্লাহ ভুঁইয়া’র সার্বিক সহযোগিতায় তাদের প্রিয় নেতা সোহেল চৌধুরী’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন করা হয়।

Don`t copy text!