ঢাকাসোমবার , ১৬ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৬, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, বাংলাদেশ নামক রাস্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ছাগলনাইয়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকাল বাদ আছর ইসলামিয়া কামিল মাদ্রাসার মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা মিজানুর রহমান’র পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা সাবেক যুবলীগ সভাপতি জাফর উল্যাহ্ মজুমদার, জেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন, জেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নুরের নবী, জেলা যুবলীগের সহ-সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার রানা, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মিয়া, ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলম, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, রাধানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির আহমেদ সহ উপজেলা ও পৌর যুবলীগের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।

Don`t copy text!