ঢাকারবিবার , ১৫ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবসে লায়ন হাজী মোঃ মহসিন আলীর সুরক্ষা সামগ্রী বিতরণ- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও লায়ন হাজী মোঃ মহসিন আলীর নিজস্ব অর্থায়নে ছাত্র ছাত্রীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী ও রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব শর্মার উপস্থাপনায় এবং অত্র বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, দানবীর লায়ন হাজী মোঃ মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোপাল ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক। বিশেষ অতিথি ছিলেন ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাবেক প্রধান শিক্ষক তাপস কুমার রায়, ঘোপাল ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগী বিজয়ীদের মাঝে উপহার হিসেবে বই বিতরণ করা হয়। করোনা সুরক্ষা সামগ্রী পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূল্যবোধ সৃষ্টি হয়। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Don`t copy text!