ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কোভ্যাকসিন ও কোভিশিল্ডের মিশ্র ডোজ বেশি কার্যকর: গবেষণা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৯, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সম্প্রতি এক গবেষণায় জানিয়েছে, ভারতে উৎপাদিত টিকা কোভিশিল্ড ও কোভ্যাকসিনের মিশ্র ডোজ একক ডোজের চেয়ে করোনা প্রতিরোধে বেশি কার্যকর। পৃথক গবেষণা আইসিএমআর জানায়, করোনার ডেলটা ও ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট রুখতে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের সিঙ্গেল ডোজ অন্যান্য টিকার সিঙ্গেল ডোজের চেয়ে ভালো কাজ করে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান টাইমসের। ভারতের উত্তর প্রদেশের ২০ জনকে ভুলবশত দুটি আলাদা প্রতিষ্ঠানের টিকা দেওয়া হয়। ওই ঘটনার পর মিশ্র টিকার ওপর গবেষণা শুরু করে আইসিএমআর। গত মে ও জুনের মধ্যে উত্তর প্রদেশে এ গবেষণা চালানো হয়। কয়েকশ’ মানুষের শরীরে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের মিশ্র ডোজ পুশ করানো হয়। এ নিয়ে গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আইসিএমআর জানায়, এ দুই টিকা মিশ্র ডোজ শুধু নিরাপদই নয়, করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতেও সক্ষম।

Don`t copy text!