ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মিশা সওদাগর পরিমনির বিষয় যা বললেন – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। গত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে মিশা বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত দায়ভার আমরা নেব না। সে কোথায় থাকে, কী করে, কীভাবে চলে, কার কয়টা গাড়ি, কার কয়টা বাড়ি- এটা জানা আমাদের বিষয় নয়। বরং তাদেরকে যারা চলচ্চিত্রে আনে তাদের সতর্ক থাকা দরকার। মাদককাণ্ডে গ্রেফতারের আগে চিত্রনায়িকা পরীমনির নামে আপনার কাছে কোনো অভিযোগ এসেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, না, আমি তার নামে এরকম কোনো রিপোর্ট পাইনি। ও আমার দুটিতে ছবিতে অভিনয় করেছে। ও অনেক মেধাবী অভিনেত্রী। মিশা বলেন, শিল্পী সমিতি সব সময় শিল্পীদের পাশেই থাকবে। তবে পরীমনির বিষয়ে (শনিবার) বোর্ড মিটিং হবে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

Don`t copy text!