ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতাই বঙ্গবন্ধুর অবর্তমানে সেই কঠিন দিনগুলো মোকাবিলা করেছেন: রাষ্ট্রপতি- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ রবিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর প্রতিপাদ্য, ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’- অত্যন্ত যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

Don`t copy text!