ঢাকারবিবার , ৮ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ১৭ টি মামলার আসামী জসিমকে আটক- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ৮, ২০২১ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলার আলোচিত  আন্ত ডাকাত দলের সর্দার বহু মামলার আসামী ৫ নং মহামায়া ইউনিয়নের পূর্বদেবপুর গ্রামের নাছির মেম্বারের বড় ভাই, মৃত রুহুল আমিন সওদাগরের ছেলে কুখ্যাত ডাকাত, নারী ধর্ষণকারী, প্রকাশ্য খুনি, অস্ত্র মামালার আসামী জসিম উদ্দিন ওরপে ডাকাত জসিমকে গ্রেফতার করেন ছাগলনাইয়া থানা পুলিশ।

শনিবার (৭ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ রফিক আহম্মেদ, এসআই মোঃ জাহাঙ্গীর দর্জি, এসআই আবু নোমান, এএসআই নিজাম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন অভিযান পরিচালনা করে পূর্বদেবপুর এলাকা হতে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, মাদক, মারামারি সহ ১৭টি মামলার আসামী জসিম উদ্দিন ওরপে ডাকাত জসিমকে গ্রেফতারের পরবর্তী মামলা রুজু করে জেলা আদালতে সোর্পদ করে ছাগলনাইয়া থানা পুলিশ।

Don`t copy text!