ঢাকাসোমবার , ২ আগস্ট ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

জাসদ নেতা কাজী মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করে সংবাদ সম্মেলন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
আগস্ট ২, ২০২১ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া পৌর জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ৮ নং ওয়ার্ডের জাসদ সভাপতি কাজী মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করেছে পৌর জাসদ। তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ অনৈতিকভাবে অর্থ আদান প্রদানের অভিযোগ এনে দল থেকে বহিষ্কার এর সিদ্ধান্ত নেন পৌর জাসদ। তারই ধারাবাহিকতা সোমবার (২ আগস্ট) উপজেলা জাসদ কার্য্যলয়ে সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবুল বশর ভুঁইয়া লিখিত অভিযোগ পত্র পাঠ করে সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (মেম্বার), সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছলিমউল্যাহ্ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ ভুঁইয়া রিপন। পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন মজুমদার বিপুল, পৌর অর্থ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মিয়াজী প্রমুখ।

Don`t copy text!