ঢাকাবুধবার , ২৩ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ক্ষমতায় বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে: প্রধানমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৩, ২০২১ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ আছ।

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তারা আবার ভূলুণ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার আয়োজিত আলোচনা সভায় গণভবনে থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি আরও জানান , সারা বাংলাদেশটাকে জাতির পিতা সুন্দরভাবে সাজাতে চেয়েছিলেন। তিনি তো পারেন নাই করতে, তাকে তো করতে দেওয়া হল না। তার সেই অসমাপ্ত কাজ আমাদের সমাপ্ত করতে হবে।

এবং তার জন্য আওয়ামী লীগকে সব সময় সচেতন থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, সুখে, দুঃখে সাথী হতে হবে। এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। এই আওয়ামী লীগ অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করেছে। অনেক চড়াই-উৎরাই পার করেছে। অনেক বন্ধুর পথ অতিক্রম করেছে বলে জানান। ’

Don`t copy text!