ঢাকারবিবার , ১৩ জুন ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দিনেদুপুরে মা-ছেলেকে গুলি করে হত্যা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৩, ২০২১ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া শহরের কাস্টম মোড় এলাকায় দিনেদুপুরে এক দম্পতি পরিবারের সদস্য সহ তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এতে গৃহবধূ ও তার সন্তান নিহত হয়েছেন। আজ দুপুর পৌনে ১২টার দিকে এ হামলা হয় এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।কেন গুলি করেছে তা এখনও জানা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম দৈনিক বাংলার অধিকার কে বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই ঐ গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তানটিও মারা যায়। গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ওই স্বামীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে যুবককে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Don`t copy text!