টানা তাণ্ডবের পর ভারতে কিছুটা করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী কমেছে ছয় হাজার। শনিবার প্রায় সাড়ে ৩ হাজারে পৌঁছানো দৈনিক মৃত্যু অথাত রোববার ফের নেমে এসেছে আড়াই হাজারের কাছাকাছি।
কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন মানুষ।
এই সময়ের মধ্যে দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে ৬ হাজারের বেশি। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৭৭ জন। গত শনিবারের তুলনায় রোববার মৃতের সংখ্যা কমেছে সাত শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ।

