ঢাকারবিবার , ১৬ মে ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ার কৃতি সন্তান শিল্পপতি নয়নকে গণ সংবর্ধনা প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১৬, ২০২১ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৯নং শুভপুর ইউনিয়ন দক্ষিন কুহুমা গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান নয়নকে গণ সংবর্ধনা রবিবার (১৬ মে) বিকাল সাড়ে ৪ টা করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক বিজিএমইএ পরিচালক নির্বাচিত হওয়ায় সাউথ কুহুমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সাউথ কুহুমা ব্লাড ডোনেট ফাউন্ডেশন কর্তৃক এ গণ সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সর্দার মোঃ আয়াজ আহমেদের সঞ্চালনায় ও সমাজসেবক রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, দানবীর, দ্বীন গ্রুপের পরিচালক আলহাজ্ব গণি আহম্মদ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক কর কমিশনার আ জ ম জিয়াউল হক সেলিম, ফেনী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক, ব্যবসায়ী মোঃ জাফর উদ্দিন, করৈয়া বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিল্পপতি মিজানুর রহমান নয়ন ও তাঁর পরিবারের সকল সদস্যদের উত্তরোত্তর সফলতা কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Don`t copy text!