ঢাকাশনিবার , ২৪ এপ্রিল ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া স্বামী স্ত্রীর পরিচয়ে গ্রেপ্তার করেছে পুলিশ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৪, ২০২১ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

লাকসামে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

গত সোমবার বিকেলে পৌরশহরের পশ্চিমগাঁও দরগাহ এলাকার একটি বাসা থেকে লাকসাম থানা পুলিশ তাদেরকে আটক করে।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস আগে মহিন উদ্দিন তার স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে নিয়ে ওই ভাড়া বাসায় উঠেন। বাসা ভাড়া নেয়ার কয়েকদিন পর থেকে সেখানে পরিচিত ও অপরিচিত নারী-পুরুষ যাতায়াত শুরু করে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ জাগতে থাকে,

সোমবার বিকালে তাদের বাসায় অপরিচিত পুরুষ প্রবেশ করলে তারা অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিশ্চিত হয়।
পরে স্থানীয়রা ওই বাসায় গিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়, পুলিশ ঘটনাস্থল দিয়ে মহিন উদ্দিন ও তার স্ত্রীসহ অন্য একজন পুরুষ ও একজন নারীকে থানায় নিয়ে যান।

লাকসাম থানার এসআই মনোজ কান্তি কুরি জানান, এলাকাবাসীর সহযোগিতায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ওই বাসা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

Don`t copy text!