ঢাকাসোমবার , ৮ মার্চ ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৮, ২০২১ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৭ই মার্চ) সকাল ১০ টায় ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষন উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসন’র সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌরসভা মেয়র এম.মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন ছাগলনাইয়া প্রেস ক্লাব’র সভাপতি মোঃ শেখ কামাল ও মোঃ নুরুজ্জামান সুমন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (মেম্বার), বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, পাঠানগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগন, সুশীল সমাজ, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ উপজেলা পরিষদের দপ্তরে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ।

Don`t copy text!