ঢাকাশনিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় জাসদ ছাত্রলীগ দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২১ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৭, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনীর ছাগলনাইয়া উপজেলা জাসদ ছাত্রলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ৪ টায় উপজেলা ডাক বাংলো প্রাঙ্গনে উপজেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আলমাস হোসাইন মজুমদা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জাসদ সভাপতি নুরুল ইসলাম মাস্টার।

দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ফেনী জেলার সভাপতি মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন হৃদয়।

দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে জাসদ (ছাত্রলীগ) এর ছাগলনাইয়া উপজেলা শাখার আলমাস হোসেনকে সভাপতি, আবদুল্লাহ্ আল জাবেদ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলামের নাম ঘোষনা করা হয়। জাসদ (ছাত্রলীগ) পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করে ঘোষনা করা হবে বলে জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ।

দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় যুবজোটের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নুর, ফেনী জেলা জাসদ সহ-সভাপতি হাজী নুরুল আমীন, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (মেম্বার), সহ-সভাপতি মাহমুদা আকতার, সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক ছলিম উল্যাহ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ রিপন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বশর, পৌর জাসদ সভাপতি কাজী মিজানুর রহমান মিলন, পৌর অর্থ সম্পাদক এম. জায়নাল আবেদীন মিয়াজী, পৌর প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, মহামায়া ইউনিয়ন জাসদ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ উপজেলা ও পৌর জাসদের সকল নেতাকর্মী সহ আরো অনেকে।

Don`t copy text!