ঢাকাসোমবার , ১ ফেব্রুয়ারি ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় কেক কেটে যুগান্তরের জন্মদিন পালন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ১, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ছাগলনাইয়া বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের জন্মদিন ।

সোমবার (১ ফ্রেরুয়ারি) দুপরে এ উপলক্ষ্যে শহরের ডাকবাংলােয় আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ,মৌলভী সামছুল করিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল ভুঁইয়া, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, ছাগগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, উপজেলা জাতীয় পার্টির নেতা আলমগীর কবির ভুঁঞা, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য কফিল উদ্দিন, সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল, সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম বুলু প্রমূখ।

অতিথিরা যুমনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যুগান্তরের ধারাবাহিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারি খোকন, সহকারি শিক্ষক ইকবাল হোসেন, সাংবাদিক জিয়াউল হক বাপ্পি, সাইফুল ইসলাম ভুঁঞা সোহেল, সেপাল নাথ, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, যুবলীগ নেতা নুরুল আলম লিটন, আফসার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশিক একরাম রাব্বি, প্রবাসি মোঃ আব্দুল আলিম, বঙ্গবন্ধু ব্লাড ডোনেট ফাউন্ডেশন পৌর শাখার সহ-সভাপতি আবদুল হালিম।

আলোচনা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন উদযাপন করেন অতিথিরা।

Don`t copy text!