ফেনীর ছাগলনাইয়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষক সম্মাননা ও পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারী) দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গনে বর্ণাঢ্য নানা অনুষ্ঠানের মধ্যে দিনটি উদযাপন করেন তারা। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্টানকে আরো প্রানবন্ত করে তুলে।
টিশার্ট বিতরনের মধ্য দিয়ে র্যালী শেষে অনুষ্ঠানের মূল পর্বে ছিল, শ্রদ্ধাঞ্জলি, প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা, আলোচনা সভা, সম্মাননা ক্রেষ্ট ও সাংস্কৃতিক আনুষ্ঠান।
ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও ব্যাচ’র শিক্ষার্থী বিভূতি মজুমদার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, ছাগলনাইয়া থানা ইনচার্জ অফিসার মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, প্রাক্তন শিক্ষক আবদুর রহিম, লক্ষন চন্দ্র কর্মকার, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জাকের হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী ও সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী।
ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম সৈয়দ গোলাম জীলানি, মরহুম মিজানুর রহমান, স্বর্গীয় বাবু নেপাল চন্দ্র নাথ, মরহুম কামাল উদ্দিন, স্বর্গীয় ভজন বনিক, মরহুম আবুল কালাম আজাদ, অফিস সহায়ক স্বর্গীয় শ্রীকৃষ্ণ কুমার দাস এর স্বরণে উনাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ব্যাচ’র গাজী সুমন।
৯৭ ব্যাচ’র পক্ষ থেকে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন সেপাল নাথ, মোক্তার হোসেন, নুরের নবী। সমাপনি বক্তব্য রাখেন ব্যাচ’র আসাদুজ্জামান মজুমদার ও সাখাওয়াত উল্যাহ্ রানা। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিল ৯৭ ব্যাচ’র শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক সহ আরো অনেকে।

