ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজনু’র সহ-ধর্মিনীর কুলখানী অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৬, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রহমান হাবিব শেরপুর,বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু’র সহ-ধর্মিনী এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান আশিকের মা আলেয়া রহমান এর কুলখানী শুক্রবার বাদজুম্মা উলিপুর মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল ওয়াহাব। আলেয়া রহমান গত ২২ জুন সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে ভুগছিলেন। ঐদিন বাদ এশা উলিপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পর করতোয়া জুট মিল সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব আম্বীয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক গোলাম হোসেন,পৌর আ:লীগ নেতা হাবিবর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক পৃথক পৃথকভাবে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

Don`t copy text!