ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মহামায়া ইউনিয়নে সালেহ্ উদ্দিন আহেমদ চৌধুরী ও এ্যাডভোকেট আক্রামুজ্জামান এর রোগমুক্তি’র কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ২৬, ২০২০ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী জেলা আ’লীগের রাজনীতির অভিভাবক হিসেবে খ্যাত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর পিতা সালেহ্ উদ্দিন আহমেদ চৌধুরী ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আক্রামুজ্জামান’র রোগমুক্তি কামনায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল’র আয়োজন করেন মহামায়া ইউনিয়ন আ’লীগ। শুক্রবার (২৬ জুন) পবিত্র জুমা নামাজ’র পর উপজেলা আ’লীগের নির্দেশনায় মোতাবেক অনুযায়ী মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সাধারন সম্পাদক গরীবশাহ্ হোসেন বাদশা চৌধুরী’র তত্বাবধানে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়নে বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত রোগমুক্তি’র কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনাকারি ইমামদের মাঝে নগদ অর্থ ও মুসল্লিদের মাঝে জীলাপি প্রদান করা হয়। রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন আ’লীগের সহযোগি সংঘটনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Don`t copy text!